বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৩১
মূল্য ও আবাসন বাজারে সরকারের আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োজন; জনগণের প্রতি কর্মকর্তাদের কৃতজ্ঞ থাকা উচিত

ইরানের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন ও মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজি বলেছেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। আশা করি, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্টের প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. আরেফের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি মূল্য নিয়ন্ত্রণকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, অনেক ক্ষেত্রেই পণ্যের দাম প্রতিদিন বেড়ে চলেছে। আশা করি, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সক্ষম হবে।

আবাসন খাতের সমস্যার বিষয়ে তিনি বলেন, আবাসনসংক্রান্ত কিছু বিষয় সরকারের আওতাধীন, আবার কিছু বিষয় জনগণ ও বাড়ির মালিকদের সঙ্গে সংশ্লিষ্ট। তবে যেসব ক্ষেত্রে সরকারের দায়িত্ব রয়েছে, সেসব ক্ষেত্রে সরকারকে যথাযথভাবে সমস্যার সমাধান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

সমাজে ইসলামী বিধিবিধানের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি, রাষ্ট্রব্যবস্থা ইসলামী। সমাজ পরিচালনার ক্ষেত্রে জনগণের মতামতের পাশাপাশি শরিয়তের বিধানও বিবেচনায় নিতে হবে। এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়, যাতে হিজাবের বিষয়টি উপেক্ষিত হয়ে যায়।

দেশের বর্তমান পরিস্থিতি ও যুদ্ধাবস্থার প্রসঙ্গে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি জনগণের সহযোগিতা ও শান্তিপূর্ণ আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতিতেও জনগণ এমন কোনো আচরণ করেনি, যাতে শত্রু আনন্দিত হতে পারে। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে জনগণ তাদের শান্তি ও স্থিরতা বজায় রেখেছে। সরকারের উচিত জনগণের এই সহযোগিতা, ধৈর্য ও দায়িত্বশীলতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

মূল্য ও আবাসন বাজারে সরকারের আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োজন; জনগণের প্রতি কর্মকর্তাদের কৃতজ্ঞ থাকা উচিত

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha